• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে উর্দ্দুভাষী ক্যাম্পে নৌকার প্রচারনায় কেন্দ্রীয় মহিলা আ’লীগ (ভিডিও)

সিসি নিউজ ।। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, বিগত নির্বাচনগুলোতে যারা ধানের শীষে জয়যুক্ত হয়েছিলেন, তারা এই সৈয়দপুরের কোন ‍উন্নয়ণই করেননি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন উর্দ্দুভাষী ক্যাম্পে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উর্দ্দুভাষীরা দীর্ঘদিন পর বুঝতে পেরেছে নৌকার কোন বিকল্প নাই। এতোদিন তারা ভূল করেছেন। ভূল জায়গায় ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছেন তারা উর্দ্দুভাষী ভাই-বোনদের মান উন্নয়নে কোন কাজ করেনি। এবারে নৌকার মার্কার প্রার্থী রাফিকা আকতার জাহান বেবীকে ভোট দিয়ে বিজয়ী করে ক্যাম্পের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, শেখ আনার কলি পুতুল, সমবায় সম্পাদক দিলারা মোস্তফা, সদস্য সাহিদা চৌধুরী তন্নী, মেহজাবিন আলী, লিপী আজাদ, মহানগর দক্ষিনের দপ্তর সম্পাদক রাহেনা খানম, মহানগর উত্তরের উম্মে কুলসুম, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক রত্না সিনহা, নাসরিন জাহান, নুসরাত জাহান নাসরিন। গনসংযোগে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খাঁন, যুগ্ন আাহবায়ক আসাদুল ইসলাম আসাদ, আরিফুর আনোয়ার সুমন, রেজাউল করিম বিদ্যুৎ, আবু জাবেদ লাবু, নজির হোসেন নজিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ