• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার উন্নয়নের স্বার্থে নৌকার বিকল্প নেই- নানক

সিসি নিউজ ।। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সৈয়দপুর পৌরসভার উন্নয়নের স্বার্থে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে তা থেকে সৈয়দপুর বাদ নেই। কিন্তু একটি পৌরসভায় উন্নয়ন করতে হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই করতে হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করলেই কেবল সেই কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে নৌকা মার্কার সমর্থনে সৈয়দপুরে উর্দূভাষী ক্যাম্পবাসীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির মেয়র থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এ পৌরসভা। এ থেকে উত্তরণ ঘটাতে আপনারা যদি উদ্যোগী হন এবং নৌকা মার্কায় ভোট দেন তাহলে সার্বিক চিত্র পাল্টে যাবে। তাই উন্নয়নের ম্বার্থে রাফিকা জাহান আকতার বেবীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য বলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও এসপিজিআরসি নেতা হারুন-উর-রশিদ, উর্দূভাষী নেতা আশরাফুল হক বাবু, বাঁশবাড়ী ক্যাম্পের সভাপতি রিয়াজ আকবর এবং খুলনা এসপিজিআরসি নেতা শাহিন আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সভাপতি এ্যাড. মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা যুবলীগের আহবায়ক দিল নেওয়াজ খান, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ