• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পৌছেছে

সিসি নিউজ ।। পঞ্চম ধাপে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে নীলফামারীর সৈয়দপুর সভার নির্বাচন। নির্বাচনের ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্র গুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জামাদি। সৈয়দপুর পৌরসভার নির্বাচন প্রথবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।
আজ সকাল ১১টা থেকে সৈয়দপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পৌরসভাটির ১৫টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রের মোট ৩৯৬টি ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জামাদি স্ব স্ব প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোট গ্রহনের জন্য ইতোমধ্যে ৪১জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৬৪টি জন সহকারী প্রিজাইডিং এবং ৫২৮জন পুলিং কর্মকর্তা নিয়োগসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিব, র‌্যাব ও পুলিশের ১৯টি মোবাইল টিম, কেন্দ্রের বাহিরে চারটি স্টাইকিং ফোর্স এবং ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।
এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট পাঁচজন এবং ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ২১জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪১টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ৮৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ