• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে আলম নামে পাঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪টায় ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের দুই কিলোমিটার দক্ষিনে রসুলপুর রেলক্রসিং সংলগ্ন স্থানে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস টেনে কাটাপড়ে ওই ব্যাক্তির মৃত্যু হয়।
নিহত আলম পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈ-গ্রামের বাসীন্দা মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আলম রেল লাইনে বসে ছিল। সে দ্রুত সময় সরে যেতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে। সে দির্ঘদিন থেকে অসুস্থ্য ছিল বলে গ্রামবাসীরা জানায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত আলম পুর্বে থেকে রেল লাইনে বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ