সিসি নিউজ ডেস্ক ।। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার (২ মার্চ) তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুর কবির কাওছার গণমাধ্যমকে জানান, তিনি অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি আছেন। হাসপাতালের আইসিইউতে আছেন। মঙ্গলবার বিকাল থেকে তার অবস্থা খানিকটা অবনতি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।