• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ১০ রকেট হামলা

সিসি নিউজ ডেস্ক ।। ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। কাতারভিত্তিক আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ