• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: “সুস্থ্য দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০-২০২১ এর অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৬০জন শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে আসছেন। এই শিশুরা সমাজের বোঝা নয় এরাও সমাজের একটি গুরুত্বপূর্ন অংশ। এদেরকে ¯েœহ ও ভালোবাসা দিলে এরাও সম্পদে পরিণত হবে। তাই সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের অবহেলা আর অযতœ নয় ভালোবাসা দিলে এরাও আমাদের দেশের জন্য অমূল্য সম্পদে পরিণত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ