• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর আদালত পাড়ার আইনজীবীদের সংঘর্ষ, আহত-৫

দিনাজপুর প্রতিনিধি ।। কমিটির মেয়াদ শেষ না হতেই আবারও নির্বাচন দাবি করাকে কেন্দ্র করে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কমিটি’র সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে কমপক্ষে ৫ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত পাডায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় ঘটেছে,এ ঘটনা।

বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতেই নির্বাচনের দাবিতে সাবেক কমিটির সদস্য অবস্থান কমসূচী ও বিক্ষোভ কর্মসূচী পালন করার সময় বর্তমান কমিটির সদস্যদের সাথে বাক-বিতন্ডায় জডিয়ে পড়ে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। এ ঘটনায় আহত হয় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইনজীবী হাবিবুলাহ, সারোয়ার, রাজুসহ ৫ জন।

উল্লেখ্য,বর্তমান কমিটির আরো ৫ মাস মেয়াদ রয়েছে। পূর্বের কমিটির বিরুদ্ধে সাডে ৪ কটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বর্তমান কমিটির। এ নিয়ে দীর্ঘ দিন ধরে বর্তমান কমিটি ও পূর্বের কমিটির মধ্যে দন্দ ও বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে পুলিশ মোতায়েন করেছে, স্থানীয় প্রশাসন। এনিয়ে বর্তমানে আদালত পাডায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ