• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিসি নিউজে সংবাদ প্রকাশের পর সেই ভিক্ষুকের পাশে পুলিশ

সিসি নিউজ ।। সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও পুলিশ ভিক্ষুক মহেলা বেগমের (৭৫) পাশে দাঁড়িয়েছেন। সোমবার (১ মার্চ) দিবাগত মধ্য রাতে সদর থানার পুলিশের একটি টিম ওই ভিক্ষুকের বাড়ি পরিদর্শন করেন। পরে তার সঙ্গে কথা বলে ওই এলাকায় ছিনতাইকারীতে ধরতে তৎপরতা চালায়।

পরদিন মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ওই ভিক্ষুক মহেলা বেগমের বাড়িতে যান। এসময় তার চিকিৎসার জন্য নগদ টাকা প্রদান করেন। এর আগে ঠাকুরগাঁও বিট পুলিশিং ৪ এর দ্বায়িত্বরত এএসআই মোতালেব ওই বৃদ্ধাকে তার বাইকে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং ওষুধ কিনে দেন। এরপর তাকে বাসায় পৌছে দিয়ে নগদ অর্থ প্রদান করেন।

এএসআই মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীতে। তাঁর এমন মানবিক দায়িত্বে সৈয়দপুরের মানুষ অভিনন্দন জানিয়েছে তাকে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। আমি ব্যক্তিগত ভাবে তাকে ওষুধ ক্রয়ের জন্য সহযোগিতা করেছি।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সির হাট নামক স্থানে সোমবার বিকেলে মহেলা বেগম (৭৫) নামে ওই ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ভিক্ষুক গোবিন্দ নগর মুন্সির হাট এলাকা মৃত মজির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন তিনি।

মহেলা বেগম জানান, সারা দিন ভিক্ষা করে সোমবার বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গুনছিলেন। এমন সময় দুইজন তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ