• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইউপি নির্বাচনের পরিপত্র জারি

সিসি নিউজ ডেস্ক ।। ইউনিয়ন পরিষদের নির্বাচনের সার্বিক বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী সময়সূচি, রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও প্রতীক বরাদ্দ এবং অন্যান্য কার্যক্রম গ্রহণের পরিপত্র জারি করেছে ইসি।

ইসির সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২) মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ কয়েকটি ধাপে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম ধাপে ৩৭১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সময়সূচি, রিটার্নিং অফিসার ও ক্ষেত্র বিশেষ সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত কর্মকর্তা, মনোনয়নপত্র আহ্বানের গণবিজ্ঞপ্তি জারি, নিবন্ধিত রাজনৈতিক দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন, মনোনয়নপত্র দাখিল/গ্রহণ, বাছাই ইত্যাদি বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। ৩০ ইউপিতে এবার ইভিএমে ভোট হবে। কমিশন প্রথমে ৩২৩ ইউনিয়নে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েও পরে তা বাড়িয়ে ৩৭১ করেছে। এক্ষেত্রে আগের তালিকা থেকে ১১টি বাদ দেওয়া হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ৬০ ইউপি। এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হলেও সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউপিতে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে ইউপি ভোট হয়। গোলযোগ-সহিংসতার মধ্যে ২০১৬ সালে ইউপি নির্বাচনে ৭৬.৬৬ শতাংশ ভোট পড়েছিল চেয়ারম্যান পদে। ২২০ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ