সিসি নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে পুলিশ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে পুলিশ লাইন্স হলরুমে এক আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় নারী পুলিশের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং কবিতা পাঠ হয়।
এসময় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, এএসপি তানভীর, ওসি (ডিএসবি) শাহ আলম, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।