• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ৮ জেলার ভিডিপি সদস্যদের নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন

দিনাজপুর প্রতিনিধি ।। রংপুর বিভিাগের ৮ জেলার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের নিয়ে দিনাজপুরে বিভিন্ন দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন কোর্সের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে দিনাজপুর আনসার ভিডিপি কার্য্যালয়ে প্রশিক্ষন মিলনায়তনে রংপুর বিভাগের ৮ জেলার ১৯০ জন প্রশিক্ষানার্থীকে নিয়ে দীর্ঘ মেয়াদী বিভিন্ন কোর্সের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিরচালক একেএম জিয়াউল আলম। ১১ আনসার ব্যাটালিয়ন, হিলি হাকিমপুর ও দিনাজপুর জেলা আনসার কমান্ডার মো: আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি‘র সহকারী জেলা কমান্ড্যান্ট মো: ইবনুল হক।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের বেকারত্ব দুরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিভিন্ন প্রশিক্ষন কোর্সের কার্য্যক্রম গ্রহন করা হয়েছে। আমরা চাই, ভিডিপির সদস্যরা প্রশিক্ষনের মাধ্যমে সু-শৃংখল ও দক্ষ জনশক্তিই আমাদের অভাবনীয় প্রয়োজন মেটাবে।

উল্লেখ্য, দিনাজপুর আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে সেলাই ও ফ্যাশন ডিজাইন,মোটর ড্রাইভিং ও মেকানিক্স এবং অস্ত্রসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষনে অংশ নিচ্ছে রংপুর বিভাগের ৮ জেলার ১৯০ জন প্রশিক্ষনার্থী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ