সিসি নিউজ ডেস্ক ।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চমবারের মতো উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে সেরা হলেন ১০ নারী শিক্ষার্থী। অনলাইনে গণিত বিষয়ে দেশের ২৫টির বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে সেরা ১০ নারী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম, গণিত বিভাগের চেয়ারম্যান সেলিনা পারভীন, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. শওকাত আলী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি চন্দ্রনাথ পোদ্দার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ড. তানিয়া শারমিন খালেক।