• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানের আহবায়ক কমিটি গঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ বিকেলে শ্মশান প্রাঙ্গণে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের সভাপতিত্বে এ সংক্রান্ত আলোচনা সভায় শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্নজনের মতামত গ্রহণ করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ১৫ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজুকে আহবায়ক করে নয় সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, শিল্পপতি সুশীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত কুমার রুদ্র, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় শ্মশান কমিটি সাবেক নেতৃবৃন্দের মধ্যে বরেন্দ্র কিশোর রায়, কিশোর কুমার, বিকাশ চন্দ্র পোদ্দার ও প্রদীপ জওশয়াল। উক্ত আলোচনা সভায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, যুগ্ন-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা, সংগঠনটির অন্যতম সদস্য সাংবাদিক নিজু কুমার আগরওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার সরকার ও রঞ্জন কুমার সরকার এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায়সহ শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ