সিসি নিউজ ।। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন উদ্বাধনের নির্ধারিত তারিখ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রস্তুতি পরিদর্শনে এসে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এ কথা জানান মন্ত্রী। ইতোপূর্বে স্বাধীনতার রজতজয়ন্তীতে এই ট্রেন উদ্বোধন তারিখ নির্ধারিত ছিল। কিন্তু রেলপথ মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের নির্বাচন চলমান থাকায় ট্রেন চলাচল উদ্বোধনে ভারতীয় রেল মন্ত্রনালয় তাদের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত কোন উত্তর পায়নি। অনুমোদন পাওয়া গেলে ২৭ তারিখে এই টেনের উদ্বোধন হতে পাওে, নয়তো তারিখ পিছিয়ে যাবে বলে সাংবাদিকদের জানান রেল মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ট্রেনের পাঁচটি নাম প্রস্তাব করা হয়েছে তবে কোন নাম এখনো নিশ্চিত করা হয়নি। এ সময় রেলমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।