• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। আগামী এপ্রিল মাসে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষক-শিক্ষার্থীর সুরক্ষার লক্ষ্যে ক্যামব্রিজ পদ্ধতির কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেন উপসচিব আনোয়ারুল হক।

আদেশে বলা হয়, এখনো কোভিড-১৯ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় দেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ এর কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেল এর পরীক্ষাগুলো গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ