• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় বীরমুক্তিযোদ্ধার নামে দুটি সড়কের নামকরণ

সিসি নিউজ ।। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউনিয়নে দুইজন প্রয়াত বীরমুক্তিযোদ্ধার নামে দুটি সড়কের নামকরণ ও ১৭ জন মুক্তিযোদ্ধার কবর পাকা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই সড়ক দুটির উদ্বোধন করা হয়।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ওই সড়ক দুটির উদ্বোধন করেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান।
এসময় উপস্থিত ছিলেন পুর্ব ছাতনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, আব্দুস সামাদ সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান তার ব্যক্তিগত উদ্দোগে দুটি সড়কের নামকরণের পাশাপাশি ১৭ জন বীর মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত  করে পাকা করে দিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, আগামী প্রজন্মের কাছে এ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের অমর করে রাখতে এই উদ্যোগ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে অবহেলিত ভাবে পড়ে ছিলো এসব বীরমুক্তিযোদ্ধাদের কবরগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ