• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন: ২ শিক্ষক আটক

সিসি নিউজ ডেস্ক ।। কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করার অপরাধে দুই মাদরাসা শিক্ষককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম (৫৫) ও একই মাদরাসার শিক্ষক গোলাম কবির (৪৮)।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস বিতর্কিত ও ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কাটার আয়োজন করেন মাদরাসা সুপার আব্দুস সালাম। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করেন ওই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। ব্যঙ্গাত্মক এই আয়োজন ফেসবুকে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় খবর দেন। খবর পেয়ে দুই মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে বিতর্কিত করার লক্ষে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করে বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদ এবং ওই অনুষ্ঠানের লাইভ করা হয় অপর শিক্ষক গোলাম কবিরের ফেসবুক আইডি থেকে। ফেসবুক লাইভেও তারা বিতর্কিত কথাবার্তা বলেছেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ