• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রীজের মাঝখানে ফাটল: ঝুঁকিপূণ ভাঙা বাঁশের সাঁকো

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর ।। দিনাজপুরের চিরিরবন্দরের ভেলামতি নদীতে একই স্থানে দু’টি ব্রীজ নির্মান করেও শেষ রক্ষা হয়নি গ্রামবাসীর। অবশেষে দুই ব্রীজেই ফাটল ও মাঝখানের সংযোগ স্থলে ঝুঁকিপূণ বাঁশের সাঁকো পারাপারে স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এতে প্রায় দশ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার, এলাকার উৎপাদিত কাঁচামাল পরিবহন, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগন ভোগান্তিতে চলাচল করছে। তবে স্থানীয় লোকজন ওই ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো দিয়ে অতি কষ্টে ঝুঁকিপূণ ভাবে যাতায়েত করছে।

স্থানীয়রা জানান, গত চার বছর পূর্বে উপজেলার গমিরাহাট সংলগ্ন ভেলামতি নদীর উপর একই স্থানে দু’ধারে ত্রান অধিদপ্তরের আওতায় ব্রীজ দু’টি নির্মান করা হয়েছিলো। এলাকাবাসীর অনেকে অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে ব্রীজ নির্মান করায় মাত্র ৪ বছরের মাথায় ভেঙ্গে গেছে ব্রীজটি, বর্তমানে আমাদের উৎপাদিত কৃষিপন্য পরিবহন, এ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহনে বিকল্প পথ ব্যবহারে বেশি টাকা গুনতে হচ্ছে ও পাশাপাশি সময় লাগছে দ্বিগুন।

গমিরাহাট গুচ্ছগ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ও হামিদুল হক জানান, জন্মের পর হতে এই প্রথম নদীর একই স্থানে মাঝখানে ফাঁকা রেখে দু’ধারে ব্রীজ নির্মান দেখলাম। কি পরিকল্পনায় এমন বীজ নির্মান করা হয়েছে তা বিষ্ময়ের বিষয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রীজ দু’টির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। যার ফলে প্রতি বছর বর্ষাকালে ক্রমান্বয়ে ক্ষতি সাধিত হচ্ছে। যা দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ