• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় শেষ হলো বাসদের তিন দিনের রোড মার্চ

সিসি নিউজ ।। তিস্তাসহ ভারতের সাথে অভিন্ন ৫৪ টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের তিন দিনের রোড মার্চ শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা জিরো পয়েন্ট চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের এই রোড মার্চ।
সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রংপুর বিভাগের সমন্বয়ক আব্দুল কুদ্দুস ও নীলফামারী জেলা আহবায়ক ইউনুছ আলীসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জালের মতো ছড়িয়ে থাকা নদীর পানি ও পলি দিয়ে গঠিত বাংলাদেশ আজ পানির অভাবে মরুভূমির হুমকির মুখে। আন্তর্জাতিক সকল নীতি লংঘন করে ভারত ৫৪ টি নদীর উজানে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করায় নদীগুলোর আজ এ অবস্থা।
তিস্তাসহ ভারত থেকে আগত সকল আন্তর্জাতিক নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ন না হয়ে অধীনতামূলক প্রতিবেশীর সম্পর্ক গড়ে উঠেছে।
এসময় বক্তারা আরও বলেন, শাসক শেণির একাংশ ভারতকে অন্য রাষ্ট্র বন্ধুরাষ্ট্র আখ্যা দিয়ে ভোটের রাজনীতিতে ফায়দা লুুটতে চায়। অথচ ভারত বন্ধু বা হিন্দু রাষ্ট্র নয় তারা একটি সা¤্রাজ্যবাদী রাষ্ট্র।
গত ১৯ মার্চ বাসদ রংপুর ও রাজশাহী বিভাগের আয়োজনে সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে রোড মার্চ শুরু করে। এরপর ২০ মার্চ সকাল ১০ টায় বগুড়ার মাথাভাঙ্গায়, ২১ মার্চ সকাল ১০ টায় রংপুরের শাপলা চত্বর, দুপুরে জলঢাকার জিরো পয়েন্টে, বিকেলে ডিমলার ডালিয়ায় এবং সবশেষে সন্ধায় ডিমলা জিরো পয়েন্টে সমাপনী সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ