• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলের উচ্ছেদ অভিযানে ১৩ একর জমি দখলমুক্ত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার ( ২১ মার্চ) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান নেতৃত্বে দেন।
ওইদিন সকালে শহরের কাজিপাড়া এলাকায় অবৈধভাবে দখলকৃত রেলওয়ের কয়েকটি জলাশয় ও কৃষি জমি উদ্ধার করে তা স্পট নিলামের মাধ্যমে বৈধভাবে লীজ প্রদান করা হয়। এতে প্রায় ১২ দশমিক ২৫একর জমি (জলাশয় ও কৃষিজমি) দখলমুক্ত করা হয়। দুপুরে শহরের কলাহাটি রোডের অবৈধভাবে গড়ে ওঠা দুইটি দোকান ও একটি বাড়িরও নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এসব অবৈধভাবে দখলদারদের কাছ থেকে জরিমানা এবং নতুন করে লীজ দেয়ার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়।
এছাড়া  নয়াবাজার ভাগার এলাকায় রেলওয়ের বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা পৌরসভা ও বেসরকারী উন্নয়ন সংস্থার যৌথ প্রকল্প কো-কোম্পোষ্ট প্লান্ট বন্ধ করে দিয়ে তা জব্দ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে এর বৈধ বরাদ্দ বা লীজ গ্রহণের পরই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এসময় এখানে কর্মরত সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) এর দুইজন সাব-ইঞ্জিনিয়ারকে আটক করা হয়। পরে পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ তাদের জিম্মায় নিয়ে অবিলম্বে রেলওয়ের কাছ থেকে বৈধ উপায়ে লীজ গ্রহণ করায় সম্মত হওয়ায় তাদের ১ ঘন্টার কারাদন্ড শেষে মুক্ত করা হয়।
বিকালে শহীদ ডাঃ জিকরুল হক রোডে প্রেসক্লাবের পাশে অবৈধভাবে নির্মানাধীন ৫তলা বিশিষ্ট ভবনের অবকাঠামো জব্দ করে তা ৬ লাখ টাকা নিলাম করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো জিয়াউর রহমান, সৈয়দপুর সহকারী প্রকৌশলী আহসান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীপ ইন্সপেক্টর বেনজুর রহমানসহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ