• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাউস্ট ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

সিসি নিউজ ।। ‘যুক্তির ধারে শাণিত হোক মেধা’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় বাউস্ট ডিবেটিং সোসাইটি। গুটি গুটি পায়ে এগিয়ে চলে সংগঠনটি।বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বাউস্ট) কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তত্ত্বাবধানে বাউস্ট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, বরং সারাদেশে নিজেদের যুক্তির ধার দেখিয়েছে বাউস্ট ডিবেটিং সোসাইটির ডিবেট দল। ২০১৬ সালে বাউস্ট ডিবেটিং সোসাইটি একটি অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে। সেই সাথে আয়োজন করে প্রশিক্ষণ কর্মশালার। বাউস্ট ডিবেটিং সোসাইটির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরবর্তীতে জাতীয় স্তরের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় এবং খুব মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করে। ২০১৭ সালে বাউস্ট ডিবেটিং সোসাইটি ১০ম দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় উৎসবে অংশ নিয়েছিল। যা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত।

এছাড়াও বাউস্ট ডিবেটিং সোসাইটি ২০১৭ এর ডিসেম্বরে দ্বিতীয় অন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপেরও আয়োজন করেছিলো। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে আরও একাধিক জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাউস্ট ডিবেটিং সোসাইটি। ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মুক্ত ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়ানশিপে প্রথম রানার্স আপ হয় বাউস্ট ডিবেটিং সোসাইটির দল। ২০১৮ সালে প্রথম এসকেএস জাতীয় ডিবেট চ্যাম্পিয়ানশিপের আয়োজন করে বাউস্ট ডিবেটিং সোসাইটি যেখানে সারাদেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সব শেষ বিডিএফ-আইএলও জাতীয় ডিবেট চ্যাম্পিয়ানশিপ ২০১৯ এ রংপুর বিভাগের চ্যাম্পিয়ান হয়।এছাড়াও বিভিন্ন সময়ে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানের জন্য বাউস্ট ডিবাটিং সোসাইটি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে!

সসম্প্রতি জাহিদ হাসান জনিকে সভাপতি ও নুসরাত কানিজ খানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেন বাউস্ট বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক ও বাউস্ট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা বেনজির হৈতোশী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন :ইশতিয়াক মাহমুদ বাধন (সহ সভাপতি), ফেরদৌস তাজিম (যুগ্ম সাধারণ সম্পাদক),রিজাল রহিম (সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক), শাহ রিফাত আরা হায়াত (প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক), আবিদ হাসান আকাশ (সহকারী প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক), উর্মিলা রহমান (সাংগঠনিক সম্পাদক),জান্নাত নিরা (উপ সাংগঠনিক সম্পাদক),শাপলা রহমান (অর্থ সম্পাদক), আহমেদ মারুফ (সহকারী অর্থ সম্পাদক),ওয়াসিফ জামান (দপ্তর সম্পাদক), ফাহিম ফয়সাল (উপ দপ্তর সম্পাদক) এছাড়া নির্বাহী সদস্যরা হলেনঃ সাব্বির হোসাইন,ফারিহা সিলভা,নাফিসা ইরতিফা,ইফতেখার আহমেদ, কানিজ ফাতেমা দয়া,মারিয়া মেহেদি, সানজিদুল হাসান আদিব,সিহাব মোহাম্মদ, হাসান মেহেদী এশা,মুনতাহা তাহসিন,নিশাত রিজভী,রিফা তাসনিম,রুবাইয়া রহমান,শিশির ইসলাম।

বাউস্ট ডিএসের সভাপতি জাহিদ হাসান জনির কাছে জানতে চাওয়া হলে তিনি তাদের পরিকল্পনা সম্পর্কে জানান “পূর্বের সভাপতি ভাইয়াদের দেখানো পথে এবং বাউস্ট ডিবেটিং সোসাইটির সকল নিয়ম মেনে ডিবেট সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবো। সেই সাথে নিয়মিত বির্তক প্রতোযোগিতার আয়োজন করবো।এছাড়া প্রতি সপ্তাহে কর্মশালা আয়োজনের মাধ্যমে বির্তাকিকদের আরো শাণিত করতে কাজ করবো।যাতে করে ডিবেটিং সোসাইটির সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ে।”

সাধারণ সম্পাদক নুসরাত কানিজ খান বলেন, ‘বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাউস্ট) ডিবেটিং সোসাইটির সাথে আমার পথচলা বেশ অনেকদিনের। তুখোড় বিতার্কিক ইফতেখারুল ইসলাম অপু ভাইয়া আমাকে প্রথম এই ক্লাবের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে তাদের সাথে নিরবিচ্ছিন্ন পথচলা থামেনি। ডিবেট ক্লাবের সকলের কাছ থেকে প্রতিনিয়ত অনেককিছু শিখেছি, আজকে ডিবেটিং ক্লাবের অংশ হতে পেরে নিজেকে  ধন্য মনে করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ