• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সিমান্তে ফেন্সিডিলসহ দুই চোরাকারবারী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ২৯ বিজিবি’র সদস্যরা।
রোববার ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার এলুয়ারী ইউনিয়নের বানাহার গ্রাম থেকে ৪৩ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ তাদের দুই জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা বানাহার গ্রামের মোঃ মোস্তাহাব এর ছেলে মোঃ আব্দুল মাতিন (২৭) ও একই এলাকার মৃত সুবল চন্দ্র দাস এর ছেলে সুজন চন্দ্র দাস (৩০)।
ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফুল্লাহ্ আবেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে একটি টহল দল ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী বিওপির নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার ৩০৪/১-এস পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বানাহার গ্রামের পাকা রাস্তার মোড় থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের দুই জনকে আটক করে। আটকৃত চোরাকারবারীদের কাছ থেকে একটি রানার মটর সাইকেল,একটি স্যাম্ফোনী মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার নয়শত টাকা। আটককৃতদের মালামালসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করে মামলা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ