• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাট জেলা পুলিশের করোনা সচেতনতা প্রচারণা শুরু

জয়পুরহাট প্রতিনিধি ।। করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জন সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা পুলিশ।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে। ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে করোনা সচেতনতামূলক একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে শেষ হয়। সোমবার (২২ মার্চ) দুপুরে শহরের জিরো পয়েন্টে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা।
পরে তিনি পুলিশ সদস্যদের নিয়ে বাসে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
জয়পুরহাট সদর থানার আয়োজনে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণায় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মেস্তাক অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ