• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৬ পরিবার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে পৌর শহরে আগুনে ৭ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৬ টি পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। সোমবার (২২ মার্চ) বিকেলে শহরের বুলুপাড়া মহল্লার হাজিপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যায় ক্ষয়ক্ষতির পরিমান নিরপন করে জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সানাউল হক জানান, অগ্নিকান্ডের ঘটনায় ২ টি গরু ও ২টি ছাগল ঘরে থাকা ৩০ হাজার টাকা পুড়ে যায়। এ ছাড়ার ঘরের যাবতীয় মালামাল বিশেষ করে চাল ডাল, কাপড় চোপড়, নগদ টাকা, জমির দলিলসহ অন্যান্য জিনিস পত্র পুড়ে ছাই হয়েছে। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ক্ষতিগ্রস্থ ওয়াজ জরিনা বেওয়া, মাবুদ, রেজাউল, রুবি, শফিকুল ও শফিকুল ইসলাম বলেন, তাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ভাবে নিজ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের হাতে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং ৩০ টি কম্বল তুলে দেন।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থদের জন্য ২ বান্ডিল করে টিন ও ঘর মেরামত করার জন্য ৬ হাজার করে টাকা প্রদানের কথা জানান জেলা প্রশাসন শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ