• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ

সিসি নিউজ ডেস্ক ।। তিন দিন ধরে নিখোঁজ ছোটপর্দার জনপ্রিয় রম্য অভিনেতা শামীম আহমেদ। গত ১৬ মার্চ সকালে সিলেটে যান এই অভিনেতা। সেখানে গিয়ে তার মোবাইল চুরি হয়ে যায়। যেটা তিনি গত ১০ মার্চ অন্য একটি নাম্বার থেকে ফোন করে তার স্ত্রী আশা মনিকে জানান।

অভিনেতা তার স্ত্রীকে আরও জানান, তিনি ঢাকায় ফেরার জন্য বাসে উঠেছেন। কিন্তু তারপর থেকে শামীম আহমেদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তার স্ত্রী আশা মনি। স্বামীকে খুঁজে পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

অভিনেতার স্ত্রী ইতোমধ্যে রাজধানীর শাহজাহানপুর থানায় গিয়ে এ ব্যাপারে কথাও বলেছেন। তবে ওই থানার পুলিশ জানিয়েছে, ঢাকার কোনো থানায় এ ঘটনার জিডি হবে না। যেহেতু অভিনেতা সিলেট থেকে নিখোঁজ হয়েছেন, জিডিটা সেখানে গিয়েই করতে হবে।

আশা মনি গণমাধ্যমকে বলেন, ‘এই পরিস্থিতিতে কী করব বুঝতে পারছি না। উনার (শামীম আহমেদ) কোনো খোঁজখবর পাচ্ছি না। আমরা চিন্তায় অস্থির হয়ে আছি।’

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শামীম আহমেদ। লম্বা ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। বড়পর্দাতেও দেখা গেছে শামীমকে। দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ