• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ডিবি পুলিশের হাতে ১১জুয়ারী গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর দুটি এলাকায় অভিযান চালিয়ে ১১জন জুয়ারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার রাতে (২২মার্চ) সদর উপজেলার চওড়া বড়গাছা এবং কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে গ্রেফতার জুয়ারীদের আদালতে হাজির করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, সদরের চওড়া বড়গাছা এলাকার ডিং ডিং পাড়া থেকে দিনাজপুর জেলার কাহারোল এলাকার আজিজুল ইসলাম, চিরিবন্দর উপজেলার মোহন রায়, বগুড়া জেলার শাজাহানপুর এলাকার শামীম আহমেদ ও চওড়া বড়গাছা ডিং ডিং পাড়ার খাইরুল আলমকে এবং কিশোরগঞ্জের পুটিমারী কাচারী পাড়া থেকে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার সাজু মিয়া, লেবু মিয়া, বাদশা মিয়া, সাবুল হোসেন, সেনা হোসেন ও শাহজাহান সিরাজকে পুটিমারী কাচারী পাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বাদশা মিয়া কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য।

জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আন্তঃ জেলা জুয়ারী দলের তিনজন সদস্য রয়েছেন। এই তিনজন চওড়া থেকে গ্রেফতার হন। দুই অভিযানে নগদ টাকা, তাস, চাদর, চট উদ্ধার করা হয়।

এ ঘটনায় নীলফামারী ও কিশোরগঁঞ্জ থানায় পৃথক দুটি মামলা করে বিকেলে গ্রেফতার জুয়ারীদের আদালতে হাজির করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ