• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনা প্রতিরোধে আত্রাই থানা পুলিশের নানামুখী কার্যক্রম

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার প্রতিটি হাট-বাজার, জনসমাগম হয় এমন স্থানে সর্বসাধারণের মাস্ক ব্যবহারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটা ও মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সচেতনতা ও প্রচারণা করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, তদন্ত (ওসি) মোজাম্মেল হক, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই প্রদীপ কুমার, এস আই হাইদার আলী, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক নাজমুল হক নাহিদসহ হাটমালিক ও ক্রেতা-বিক্রেতাগণ।

এ সময় ওসি আবুল কালাম আজাদ সর্বসাধারণের মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার জন্য আহবান জানান। সেই সাথে সামাজিক দূরুত্ব বজায় রেখে কেনাকাটা করতে পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন হাট-বাজারে জনসচেতনার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ