• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধার নয়াপাড়ায় বিস্ফোরণে নিহত ৩

সিসি নিউজ ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরেণের ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীসের বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বুধবার সন্ধ্যার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে নিহতরা হলেন, বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে কী বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নয়াপাড়া গ্রামের ওই বাড়িকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় সৃষ্টি হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বিশেষজ্ঞ দল এসে দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ শেষে নিশ্চিত হওয়া যাবে যে কীভাবে কী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ