• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ ।। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে যৌথভাবে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বুধবার বিকেল তিনটায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পাঁচ শতাধীক মানুষ অংশ নেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাড. অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক অ্যাড. রমেন্দ্র বর্ধন বাপি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রত্না সিনহাসহ অন্যান্যরা এসময় বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ