চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি || কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় গণহত্যা দিবসের উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার (বীরবিক্রম),উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বীরক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, চিলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলামি, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্ম্মন, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার।