• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় হিসাব রক্ষণ কর্মকর্তা জেল-হাজতে

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন ভুয়া খাতে সরকারি ভাণ্ডারের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় দিনাজপুর জেলা হিসাব রক্ষণ (একাউন্টস এন্ড ফিন্যান্স) অফিসের সাবেক জেলা কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছেন দুদক। তাকে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে পুলিশি (কাস্টুডিতে) হেফাজতের তুলে দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ওই কর্মকর্তা সাইফুল ইসলাম সদর দপ্তর ঢাকার সেগুন বাগিচা কার্যালয়ে নিরীক্ষা হিসাব রক্ষণ পদে দায়িত্বে রয়েছেন।

এর আগে টাকা আত্মসাতের অভিযোগে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম এবং অডিটর মাহফুজুর রহমানকে গেল মাসে (৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছেন তারা। সরকারি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাদী হয়ে গত মাসের ২ তারিখে একটি মামলা করেছেন দুদকের সহকারি পরিচালক আহসানুল হক কবির পলাশ।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা (দুর্নীতি দমন কমিশন ,সমন্বিত জেলা কার্যালয়ের) দুদকের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি হতে চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত (ভুয়া) জাল বিল ভাউচারের মাধ্যমে পরস্পর যোগসাজশ করে সরকারি ভাণ্ডার থেকে ২ কোটি ১৯লাখ ৬৯ হাজার ৪২৮টাকা আত্মসাৎ করেছেন দিনাজপুরের একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সাবেক জেলা কর্মকর্তা সাইফুল ইসলাম মণ্ডল এবং মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম এবং অডিটর মাহফুজুর রহমান। আত্মসাতের ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে অধিকতর তদন্ত চালাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ