• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিক্ষানগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রকাশ

সিসি নিউজ ।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। ২৭ ই মার্চ শনিবার অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই দেয়াল পত্রিকা প্রকাশিত হয়।
এদিন দুপুরে শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধভিত্তিক এই দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। এসময় বক্তব্য রাখেন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারি, শিক্ষানগরী সৈয়দপুরের সদস্য আহসান হাবিব জনি, রাকিব হাসান প্রমুখ।
এসময় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তারা, ‘শিক্ষানগরী সৈয়দপুরের মুক্তিযুদ্ধভিত্তিক দেয়াল পত্রিকা প্রদর্শনীর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহবান জানান।’
অনুষ্ঠান শেষে শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপে আয়োজিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে পুরষ্কার হিসেবে ১০ জন শিক্ষার্থীকে বই ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শারমিন আক্তার।
প্রসঙ্গক্রমে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষানগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রদর্শনীর জন্য সংগঠনটির ৪০ হাজার মেম্বারের ফেসবুক গ্রুপে সপ্তাহব্যাপী কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্য থেকে বাছাইকৃত ২৫ টি লেখা নিয়ে প্রথমবারের মতো শিক্ষানগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রকাশিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ