• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সিসি নিউজ ডেস্ক ।। হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।

সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন। এ সময় তারা ‘দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই’-  এ ধরনের স্লোগান দিচ্ছিলেন। মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।

হরতালের সমর্থনে আসা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত শুক্রবার হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের ‍সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কেউ কেউ বলছেন, ‘কট্টর মুসলিমবিরোধী নেতা মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা ঠিক হয়নি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ