• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক বিদ্যালয় বন্ধের আদেশ জারি

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন আগামী ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৮ মার্চ) মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ মে পর্যন্ত বন্ধ রেখে পরদিন ২৩ মে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে আগামী ২২ মে পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এসময় নিজের এবং অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করবে।

এসময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা মেনে চলবেন।

শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবক নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরীবিক্ষণ করবে।

ছুটির এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানরা তাদের শিক্ষকদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে, নিজ পাঠ্যবই পড়ে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকের মাধ্যমে নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ