• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। করোনা ভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নিধনের জন্য মশক নিধন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ¦ মো. মাহমুদ আলম লিটন।
রোববার দুপুরে পৌর এলাকার মৎস বাজার এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মশক নিধন কর্মসুচি উদ্বোধন করেন
এসময় মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, পৌর এলাকায় মশা নিধনের জন্য পৌরসভার পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হয়েছে। মশা নিধনের জন্য ০৫ টি ফগার মেশিনের মাধ্যমে ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় পর্যায় ক্রমে মশা মারার ওষুধ ছিটানো হবে। তিনি পৌরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
মশক নিধন কর্মসুচি উদে¦াধন কালে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, প্রকৌশলী মো. লুৎফুন হুদা চৌধুরী লিমন,কাউন্সিলর মো.আব্দুল জব্বার মাসুদ,কাউন্সিলর হারান দত্ত, কাউন্সিলর মো.আব্দুল মজিদ, কাউন্সিলর সৈয়দ মো. সামিউল ইসলাম সোহেল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: রেবেকাসহ পৌরসভার অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ