• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউএনও’র মাস্ক বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি সহ মাস্ক বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার, জনসমাগম হয় এমন স্থানে মাস্ক বিতরণ ও মসজিদে স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, করোনা বা কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ কমাতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করি। নিজে নিরাপদ থাকি, দেশকে নিরাপদ রাখি। সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করছে বাংলাদেশ।

বৈশ্বিক এই দুর্বিপাকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুর থেকেই নিরলসভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা।
করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপ মোকাবেলায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলামের নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।

এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ