• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫২ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসাবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি। এর আগে, গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল দুদিন আগে গত ২৯ মার্চ। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ১৮১ জন।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এ সময়ে ২৬ হাজার ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকি ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে ৫১ ও বাড়িতে এক জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৯ হাজার ৪৬ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৮১২ জন, বাকি দুই হাজার ২৩৪ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩০ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের আট, ৪১ থেকে ৫০ বছরের আট, ৩১ থেকে ৪০ বছরের পাঁচ এবং ২১ থেকে ৩০ বছরের এক জন রয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আজ মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪, চট্টগ্রামে ৯, রাজশাহী ও খুলনায় তিন জন করে, সিলেটের দুই এবং রংপুরের এক জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ