• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বিশেষ প্রতিনিধি ।। দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা থেকে অপহৃত হওয়ার এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পার্বতীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালের দিকে ঢাকা ডিএমপি দক্ষিণ থানার মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়ার ভাড়া বাসা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সে পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, ২০২০ সালে ১৫ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম বাড়ী থেকে প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলে সে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ২৩ আগষ্ট প্রধান অভিযুক্ত মাসুদ রানা (২০)সহ ৪জন কে আসামী করে পার্বতীপুর মডেল থানায় ২০০০ সালের নারী- শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনীয়/০৩) এর ৭/৩০ ধারায় অপহরন মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বিধান চন্দ্র বর্মন জানায়- ঢাকা ডিএমপি দক্ষিণ থানার মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত পলাতক প্রধান আসামীকে গ্রেতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ