• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকার ইসলামবাগে মাদরাসা থেকে শতাধিক চাকু উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। ঢাকার চকবাজার এলাকার ইসলামবাগের ‘ইসলামবাগ জামেয়া ইসলামিয়া মাদরায়া’য় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শতাধিক চাকু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, সেগুলো কোরবানির ঈদের সময় ব্যবহার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয়।

এ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (চকবাজার) কুদরত ই খোদা গণমাধ্যমকে জানান, সেখান থেকে শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে। চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেওয়া হবে।

জানা যায়, পুরান ঢাকার বড় কওমি মাদরাসাগুলোর একটি জামেয়া ইসলামিয়া ইসলামবাগের পরিচালনায় জড়িতরা হেফাজতে ইসলামেরও নেতত্বে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আগামীকাল শুক্রবার হেফাজতের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদরাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে। তার ভিত্তিতে গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান করা হয়। যাতে আর কোনো সহিংসতা না ঘটে, সে জন্য সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় অন্তত ১১ জন। এর আগে গত রবিবার সারা দেশে হরতাল করার পর সোমবার দোয়া দিবস হিসেবে পালন করে কওমি মাদরাসাভিত্তিক এ সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ