• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক রোববার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে।

লকডাউন যতদিন থাকবেন ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে। তবে শনিবার (৩ এপ্রিল) পূর্বঘোষিত মৌখিক পরীক্ষা চলছে। এ নিয়ে শনিবার দুপুরে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, শনিবারের মৌখিক পরীক্ষাগুলো চলছে। রোববারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। যতদিন লডডাউন চলবে ততদিন এসব পরীক্ষা স্থগিত থাকবে। তিনি বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার দুপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

জানা গেছে, করোনার মধ্যে ৪০তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার স্থগিত করার পর শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত করার চিন্তা ভাবনা করছিল এনটিআরসিএ। এরমধ্যে সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় এ পরীক্ষাটি স্থগিত থাকবে।

জানা গেছে, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে। চলতি মাসের মধ্যে এ মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউনে দীর্ঘায়িত হলে এ পরীক্ষা চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ