• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত

সিসি নিউজ ডেস্ক ।। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শনিবার (৩ মার্চ) ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের ৪ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর ২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা করোনার সংক্রমণ বাড়ার কারণে স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।

এতে বলা হয়েছে, ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত হলেও প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএসের (মে ও নভেম্বর-২০২০) মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে।

এর আগে গত ১৫ মার্চ ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

সব মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা বেলা ২টায় শেষ হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ