• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লকডাউনেও চলবে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন

সিসি নিউজ ডেস্ক ।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে রোববার (৪ এপ্রিল) থেকে আবেদন শুরু হবে। সকাল ১০টা থেকে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন।  চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

এর মধ্যে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এর মধ্যে রোববার থেকে ১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার স্থগিত করা হয়েছে।

লকডাউনের মধ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার আবেদন চলবে কি না জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আশরাফ উদ্দিন শনিবার দুপুরে বলেন, মৌখিক পরীক্ষাটি সরাসরি হওয়ার তা স্থগিত করা হয়েছে। কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনটি হবে অনলাইনে। তাই এটি চলমান থাকবে। কারণ এ আবেদন করতে হলে কোনো প্রার্থীকে অফিসে যেতে হবে না।  শুধু ফি দিতে হয়তো মোবাইলে দোকানে যেতে হবে সর্বোচ্চ। তাই এ আবেদন চলবে।

লকডাউনের কারণে আবেদনের সময় বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা শেষের দিকে বলতে পারবো।

জানা গেছে, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন, সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ