• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেল-রিকশা

সিসি নিউজ ।। সোমবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন। লকডাউন বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১টি বিধি-নিষেধের কথা জানিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশের সব গণপরিবহন বন্ধ থাকবে। সেই সঙ্গে জরুরি সেবা ছাড়া সরকারি–বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে লকডাউনের শুরুর দিনে নীলফামারীর সৈয়দপুরে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। যাত্রীবাহী বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল, অটো রিক্সা, রিক্সা ভ্যানের চাপ চোখে পড়ার মতো। এমনকি যানজট এড়াতে পাঁচমাথা, মদিনা মোড়, জাসদ মোড়, স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে ট্রাফিক পুলিশকে রাস্তার সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। আবার গণপরিবহন চলাচল না করায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

তবে সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, টিআই চৌধুরী আবু নাহিদ পারভেজ ও জ্যোতিময় রায় শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় লকডাউন উপেক্ষা করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হোটেল নিরিবিলি, নাটোর দইঘর, হানিফ এন্টারপ্রাইজ, ইলেকট্রিক কর্নার, হাসান পলিথিন, অর্চি টেইলার্স। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি বেশি হলেও মাক্স পড়তে সকলকে দেখা গেছে। তবে বাজারের ব্যবসায়ীরা ছোট্ট পরিসরে দোকান খুলে রাখার দৃশ্য চোখে পড়ার মতো।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার সিসি নিউজকে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন উপেক্ষাকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে সবরকম প্রচেষ্টা অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ