• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু ছাগল ও মালামাল ভষ্মিভূত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি || নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘর ও শয়ন ঘরে অগ্নিকান্ডে ৩টি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সেই সাথে শয়ন ঘরে রক্ষিত চাল ডালসহ সমুদয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের উজ্জল হোসেন প্রতি দিনের ন্যায় রোববার রাতে তার গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে যান। এ সময় কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে গোয়ালঘর পুড়ে তার শয়ন ঘরে আগুন লেগে যায়। এ সময় তিনি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩ টি গরু ও একটি ছাগল অগিানদগ্ধ হয়ে মারা যায় এবং শয়ন ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ