• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্লাস ফাইভে পড়া ছাত্রের কাঁধে সংসারের ভার

দিনাজপুর প্রতিনিধি ।। এই বয়সে হেঁসে খেলে ও আনন্দ-উল্লাসে কাটানো কথা তার। কিন্তু বাবা অসুস্থ থাকায় অভাবের কারণে অটো চার্জার ভ্যান চালিয়ে ১১ বছরের দিপুনকে সংসারের ব্যয় ভার বহন করতে হচ্ছে।

দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) আদিবাসী গ্রামের সুভেনের ছেলে দিপুন। পৌরসভার চুড়িপট্টি মোড়ে অটো ভ্যান নিয়ে  অপেক্ষা করছে যাত্রীদের জন্য।
দিপুন সাথে কথা বলে জানা যায়, সে দক্ষিন বাসুদেবপুর মডেল সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র।  ক্লাস ফাইভে পড়ে। বাবা শরীরের অবস্থা ভালো না, তাই সংসার চালাতে জিবনের ঝুঁকি নিয়ে  প্রতিনিয়ত রাস্তায় অটো চার্জার ভ্যান  চালাতে হয়। করোনায় ভাইরাসের কারণে তেমন ভাড়া হয়না। যা আয়  কোনমতে অসুস্থ  বাবা নিয়ে  চলে আমাদের সংসার।
ভ্যানচালক এনামুল বলেন, দিপুনের বাবা সুভেন আমরা এক সাথে অটো চার্জার রিক্সা চালাই। অনেক দিন ধরে দিপুনের বাবা অসুস্থ থাকায় অভাবের কারণে তার ছোট বাচ্চা দিপুন রাস্তায় অটো ভ্যান চালিয়ে পরিবারের জিবিকা নির্বাহ করছে।
হাকিমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন দুলাল জানান, সুুুভেনের পরিবারকে মাঝে মধ্যেই সহায়তা করা হয়ে থাকে। তার পরিবারে যাতে কোন সমস্যা না হয়। বিষয়টি দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ