• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে জমি সংক্রান্ত জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমকে (৪২)  হত্যার অভিযোগ  উঠেছে । ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই ফিরোজ হোসেন(৩২)  পালাতক রয়েছে ৷
মঙ্গলবার (০৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত রবিউল আলম ওই এলাকার সারাফত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, ঘাতক ফিরোজ আলম গত কয়েক দিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে নিয়ে যায়। এদিকে রবিউল আলম পঞ্চগড় শহরের ডোকরোপাড়ার বাড়ি থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লালগছ এলাকায় তাদের গ্রামের বাড়িতে যায়। পরে রাতে রবিউল তার ও তার ছোট ভাই ফিরোজকে কোন এক কারনে শাসন করলে তার ছোট ভাই ফিরোজ  জমি সংক্রান্ত বিরোধ টেনে ঘর থেকে ধারালো ছুরি বের করো রবিউলকে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে।  পরে রবিউল চিৎকার করলে সাথে সাথে তাদের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে রবিউলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এবং পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে  কত্যব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ রবিউলকে মৃত ঘোষণা করেন।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরোজ নামে ওই ঘাতক তার ভাইকে মেলে পালিয়ে গেছে। আমরা তাকে আটকের জন্য চেষ্টা করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ