• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ৪৮ হাজার ডোজ পৌছেছে

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। আজ বুধবার (৭ এপ্রিল/২০২১) দুপুর ২টার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ওই টিকা গ্রহন করেন। ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যান ওই টিকা নীলফামারী নিয়ে আসে। এরপর জেলা ইপিআই স্টোরের সেটি সংরক্ষন করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, ৪টি প্যাকেটে ৪ হাজার ৮০০ ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা প্রদান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এ জেলায় প্রথম ডোজে মোট ৭ হাজার ৪০০ ভায়ালে ৭৪ হাজার ডোজ পাওয়া যায়। আজ বুধবার দুইটা পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন মোট ৭২ হাজার ৮৫০ জন। এর মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৪৮৭ জন।
সিভিল সার্জন উল্লেখ করে বলেন যারা দ্বিতীয় ডোজ টিকা কবে গ্রহণ করবে তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ