• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে টিসিবি’র পন্য বিতরণে জনমনে স্বস্তি ফিরেছে

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি শুরু হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের স্মৃতি অম্লান চত্বর সংলগ্ন সড়কে ট্রাকে করে বিক্রি শুরু করা হয়।
মেসার্স ইমতেয়াজ ট্রেডার্সের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, মশুর ডাল ও পেয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইমতেয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব ইমতেয়াজ আহমেদ।
টিসিবি’র এ উদ্যোগের ফলে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতির এসময়ে বাজার দরের চেয়ে কম দামে পন্য পাওয়ায় জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রমজান শুরুর প্রাক্কালে প্রয়োজনীয় সামগ্রী প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় সবাই পাচ্ছেন না বলে অনেকে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ডিলার ইমতেয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব ইমতেয়াজ আহমেদ জানান, মূলতঃ পবিত্র রমজান উপলক্ষে সরকার এ উদ্যোগ নিয়েছে। লস হলেও রমজানে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সহযোগিতা হিসেবে আমরা বরাদ্দকৃত পন্য রংপুর ডিপো থেকে উত্তোলন করে বিক্রি শুরু করেছি। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হবে।
তিনি জানান, প্রথম কিস্তির বরাদ্দ পেয়েছি চিনি ৮শ’ কেজি, মশুর ডাল ৬শ’ কেজি, সয়াবিন তেল ১ হাজার ২শ’ কেজি, ছোলা ৪শ’ কেজি, পেয়াজ ২শ’ কেজি। চলতি মাসেই এভাবে আরও ৩ বার বরাদ্দ পাওয়া যাবে। তারপরও চাহিদা থাকলে আরও বরাদ্দ দেওয়া হবে বলে কর্তৃপক্ষ আস্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কাজের মাধ্যমে রমজানে জনগণের সেবা করার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। তাই সুষ্ঠুভাবে বিক্রির চেষ্টা করছি। সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, সৈয়দপুরে টিসিবি’র ডিলার দুই জন। ইমতিয়াজ ট্রেডার্স ও সাকিল ট্রেডার্স। সাকিল ট্রেডার্স এখনও পন্য উত্তোলন ও বিক্রি শুরু করেনি। তারা শুরু করলে চাহিদা পূরণে অনেকটা সুবিধা পাবে সৈয়দপুরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ