• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনাভাইরাস প্রতিরোধে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ভ্রাম্যমান প্রতিনিধি ।। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক বাইকর‌্যালি, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের কে শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি বিষয়ে জানাচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার(৮ এপ্রিল) দিনাজপুর জেলা শহরের বিভিন্ন জায়গা গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি করেছেন। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুর জেলাবাসী।

ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাঃ লায়লা আরজু, সহ-সভাপতি মোছাঃ সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ এবং অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা একটা বিষয়েই বেশি বলেন, করোনা ভাইরাস আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালি হয়ে উঠেছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন হচ্ছে না। অনেকের মুখেই মাস্ক নেই। মাইকিং করে সতর্ক করার পরেও মাস্ক পরার অনীহা দেখা যাচ্ছে। এখন সময় নিজে সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা। সকলের উচিৎ মাস্ক পরিধান করা। আমরা নিজেরাই সচেতন না হলে আমরাই নিজেকে এবং নিজেদের পরিবারকে হুমকির মুখে ফেলবো। তাই সকলের উচিৎ সচেতন হওয়া এবং সরকারের নির্দেশনা মেনে চলা”।করোনা ভাইরাসে জনসচেতনতাই পারে আমাদের সবাইকে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বিনা কারণে বাইরে যাবেন না। বাইরে বের হলেই মাস্ক পরে বের হতে হবে সকলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ